
জীববৈচিত্র্য সংরক্ষণে অসামান্য অবদান রাখায় ‘সিটি ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১ এবং সম্মাননা’ পেয়েছেন বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখিবিজ্ঞানী ইনাম আল হক। আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সিটি ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১ এবং সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুপল্লব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এতে বন ও প্রতিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রাখায় একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে বন ও প্রতিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে নিসর্গ পুরস্কার এবং তিন ব্যক্তিকে ‘বৃক্ষসখা সম্মাননা’ দেওয়া হয়। বন ও প্রতিবেশ সংরক্ষণে অবদান রাখায় পুরস্কার দেওয়া হয় রাঙামাটির বাঘাইতলী উপজেলার সারোয়াতলী সংরক্ষিত বনাঞ্চল কমিটিকে পুরস্কৃত করা হয়। কমিটির পক্ষে যতীন রায় শর্মার হাতে এ পুরস্কার হস্তান্তর করা হয়। আর জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা পাখিবিজ্ঞানী ইনাম আল হককে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাঁদের হাতে নিসর্গ পুরস্কারের ক্রেস্ট, উত্তরীয়, নগদ ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘বৃক্ষসখা সম্মাননা ২০২১’ দেওয়া হয় বৃক্ষপ্রেমী শাহজাহান মৃধা বেনু এবং বৃক্ষপ্রেমী ও সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া ও সালমা বিনতে নূরকে।
অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘যদিও জলবায়ু পরিবর্তনে আমরা বেশি দায়ী নয়, তবে ক্ষতিগ্রস্তের তালিকায় আমরা সপ্তম স্থানে আছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এসডিজি অর্জনে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের দেশের বনাঞ্চল ২২ দশমিক ৩৭ শতাংশে উন্নীত হয়েছে। মুজিব শতবর্ষে আমরা এক কোটি চারা রোপণ করেছি।’
পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, ‘প্রয়াত দ্বিজেন শর্মা আমাদের পড়ানোর ফাঁকে গাছপালার ব্যাপার আগ্রহী করে তোলেন। সেখান থেকেই আমি এনভায়রনমেন্টাল এসেসমেন্ট নিয়ে প্রচুর গবেষণা করি। প্রত্যেকটি গাছ-লতাপাতার আলাদা গুণাবলি আছে। যেমন বরিশাল থেকে রাজশাহীর নিমগাছ তিতা বেশি। আমাদের কাজ হলো প্রতিটির আলাদা আলাদা মূল্যায়ন করা।’
তরুপল্লবের সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে...
৩ ঘণ্টা আগে