
গাজীপুরের টঙ্গীর আলোচিত কিশোর গ্যাং ‘গ্রুপ ডি কোম্পানির’ প্রধান সজীব চৌধুরী পাপ্পু (৩০) ওরফে লন্ডন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর শাহী মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মারধরের ঘটনায় দায়ের করা মামলায় পাপ্পুকে আট মাসের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে পলাতক ছিলেন তিনি। টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার আব্দুল মালেকের ছেলে তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী পূর্ব থানা এলাকায় দীর্ঘদিন ‘ডি কোম্পানি’ নামে একটি কিশোর গ্যাং সক্রিয়। লন্ডনে পড়াশোনা শেষে দেশে ফিরে ২০১৬ সালে সজীব চৌধুরী পাপ্পু ও তাঁর ভাই রাজীব চৌধুরী বাপ্পি মিলে গড়ে তোলেন এই গ্রুপ। এতে প্রায় ২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার, দখল-বাণিজ্য, মাদক কারবার ও মানুষকে নানাভাবে হয়রানির সঙ্গে জড়িত। রাজনৈতিক কর্মসূচিতেও এই কিশোর গ্যাংকে ব্যবহার করা হতো। ২০২১ সালে র্যাবের অভিযানে ডি কোম্পানির অধিকাংশ সদস্য গ্রেপ্তার হয়। এদের অধিকাংশ সদস্যের নামে অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। বর্তমানে কারাগারে রয়েছেন বাপ্পি। তবে পলাতক থেকে পাপ্পু গ্যাং গ্রুপটি পরিচালনা করছিলেন।
পুলিশের তথ্যমতে, সজীব চৌধুরী পাপ্পুর বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যাচেষ্টা, ডাকাতি, মারামারিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটিতে সাজা ভোগ করেন এবং কয়েকটি মামলা এখনো আদালতে বিচারাধীন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘একটি গ্রেপ্তারি পরোয়ানায় পাপ্পুকে গ্রেপ্তার শেষে আদালতে পাঠানো হয়েছে। ওই মামলায় আদালত পাপ্পুকে আট মাসের সাজা দিয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে কিশোর গ্যাং গ্রুপ পরিচালনাসহ নানা অভিযোগে মামলা রয়েছে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় তাঁকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারের চালক মো. আহাদ শেখ সৈকতকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। খুলনা মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য...
২ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আজ সোমবার আদালত মামলার তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
১৯ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুর উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে তেল সরবরাহকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তবে তারা চলে গেলে সক্রিয় হয়ে ওঠে একটি অসাধু চক্র।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।
১ ঘণ্টা আগে