
টানা বৃষ্টি। বৃষ্টির পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন। ডুবে গেছে পেঁয়াজ, রসুন, গম, আলু, সরিষাসহ বিভিন্ন আবাদি ফসল।
দেশের পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ী জেলা। এখানে সাধারণত দুই জাতের পেঁয়াজ আবাদ হয়ে থাকে। মুড়িকাটা ও হালি পেঁয়াজ। আর এক সপ্তাহ পরই মুড়িকাটা পেঁয়াজ ঘরে ওঠার কথা। তবে খেতে বৃষ্টির পানি জমে থাকায় পেঁয়াজ নষ্ট হওয়ায় আশঙ্কা করছেন চাষিরা। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন ক্ষতির আশঙ্কা কৃষকদের। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে তথ্য জেলা কৃষি অফিসে নেই।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় ফসলের খেতে এখনো পানি জমে আছে। এসব খেতে রয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো, বেগুন, বাঁধাকপিসহ বিভিন্ন ফসল। অনেক কৃষক খেত থেকে পানিনিষ্কাশনের জন্য নালা কাটছে। অনেকেই আবার বালতি দিয়ে পানি সেচছেন।
কৃষক পিয়ার আলী বলেন, ‘এক বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করেছিলাম। গত তিন দিনের বৃষ্টিতে পেঁয়াজ খেতে পানি জমে আছে। দু-এক দিনের মধ্যে জমে থাকা পানি সরে না গেলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে।’
আরেক কৃষক উসমান প্রামাণিক বলেন, ‘দুই বিঘা জমিতে টমেটো রোপণ করেছিলাম। এরই মধ্যে টমেটো ধরতে শুরু করেছে। আর কয়েক দিন পরে টমেটো বাজারে বিক্রি করতে পারব। কিন্তু খেতে পানি জমে রয়েছে। নালা কেটে পানি সরানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা খোঁজ নিতে আসে নাই।’
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ উপপরিচালক এসএম শহীদ নুর আকবর জানান জেলার পাঁচটি উপজেলায় ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ, রসুন, গম, ছোলা, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য আবাদ হয়েছে। এর মধ্যে ৭ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। গত তিন দিনের টানা বৃষ্টিতে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, সেই তালিকা তাঁদের কাছে নেই। উপসহকারী কৃষি অফিসাররা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছেন। তথ্য সংগ্রহ শেষে বলা যাবে কতটা ক্ষতি হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে