ফরিদপুরের সালথায় ট্রলি থেকে ইট নামাতে গিয়ে বিল্লাল মিয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব এলাকায় গাড়ি থেকে ইট নামানোর সময় তাঁর মৃত্যু হয়। নিহত বিল্লাল পাশের রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামের মৃত মানু মিয়ার ছেলে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় বিল্লালের মা।
রামকান্তপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য নাসির তালুকদার জানান, মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারায় বিল্লাল ও তার ছোট দুই বোন। বাবার মৃত্যুর পর তাঁদের মা ফতেমা বেগম ভিক্ষা করে সংসার চালাতে থাকেন। পাশাপাশি বিল্লালও কখনো মাঠে আবার কখনো ইটের ভাটায় শ্রমিকের কাজ করে সংসারের খরচ কিছুটা জোগান দিত।
কিশোর বিল্লালের স্বপ্ন ছিল ছোট দুই বোনকে বিয়ে দেওয়ার আগে তাঁর মাকে ভিক্ষাবৃত্তির পেশা থেকে ফিরিয়ে আনবে। তবে বিল্লালের সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাঁর মর্মান্তিক মৃত্যু হলো। এত দিন মা-ছেলে মিলে সংসারটা ভালোই চালিয়ে আসছে। এখন কীভাবে চলবে, মেয়ে দুটির কি হবে। সেই চিন্তায় বারবার কেঁদে উঠছে তার মা।
বিল্লালের মা ফতেমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের স্বপ্ন ছিল বড় হয়ে অনেক টাকা কামাই করবে। তারপর দুই বোনকে বিয়ে দেওয়ার আগে আমাকে ভিক্ষা করা থেকে ফেরাবে। কিন্তু তার আগেই তো চলে গেল। এখন আমাগো কি হবে? ওকে নিয়ে তো আমাগো অনেক আশা-ভরসা ছিল। আমরা ওকে ছাড়া কীভাবে বাঁচব।’
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ছেলেটি ট্রলির গাড়ির হেলপার ছিল। ইট নামানোর সময় ওই গাড়ি উল্টে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে