বাবুবাজার ব্রিজের সামনে বেজায় ভিড়। সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল সব বেশ কসরত করে চলছে। অবশ্য পুরান ঢাকার অলিগলিতে এটা রোজকার দৃশ্য। একটু আগেই বৃষ্টি হয়েছে। প্যাচপেচে না হলেও কাদাজল আছে রাস্তায়। যেতে হবে অনেকটা পথ। তাই জ্যামের শহরে মোটরসাইকেলই ভরসা। পাওয়াও গেল। কিন্তু স্টার্ট দিতেই বিপত্তি। সামনে থাকা রিকশার পেছনে গিয়ে লাগল। মুহূর্তও লাগেনি। রিকশাচালক বেশ রাগত কণ্ঠে বললেন, ‘আপনে দেখেন নাই হ্যান্ডেলে হাত রাইখা আমি জিরাইতেছিলাম? ধাক্কা দিলেন। ইঞ্জিন থাকলে আর কিছু চোখে লাগে না। এইটা গ্রাম না। এমনে তো শহরে টিকতে পারবেন না।’
রিকশাচালক যখন এই ঝাঁজ ঝাড়ছিলেন, তখন স্বাভাবিকভাবেই মনে মনে দমে যেতে হচ্ছিল এই ভেবে যে, এই যানজটের শহরে যা-ও একটি দুই চাকার মোটরচালিত পঙ্খিরাজ পাওয়া গেল, তা-ও না ছুটে যায়। কারণ, বাইকারেরা সাধারণত রিকশাচালকের দিক থেকে এহেন তর্ক সহ্য করতে পারেন না। মুহূর্তেই এসব তর্ক তাণ্ডবে পরিণত হয়। কিন্তু এ ক্ষেত্রে হলো না; বরং বাইকারকে দেখা গেল বেশ নরম হয়ে দুঃখ প্রকাশ করে বেরিয়ে আসতে। এই দৃশ্য ভাবনায় হাওয়া দেয়।
এমন নয় যে, এমন দৃশ্য ঢাকার রাস্তায় এটাই প্রথম। এমন দৃশ্য এর আগেও নজরে পড়েছে। কিন্তু এতটা কাছাকাছি নয়। আর এই বাংলাদেশে কোনো কিছুর সঙ্গে নিজে বা ঘনিষ্ঠ কেউ যুক্ত না হলে, কাকের মতো চোখ বুজে থাকা যায় অনায়াসে। সেহেতু এত দিন এমন বা এর কাছাকাছি দৃশ্য চোখে পড়লেও ভাবনায় তেমন টোকা লাগেনি। এবার লাগল। মনে হলো, রাস্তায় চলাচলকারী মানুষ ও বিভিন্ন বাহনের শ্রেণি-অবস্থানের কি কোনো বড় ধরনের ওলটপালট হলো?
একটু খুলে বলা যাক। ঢাকার রাস্তায় মোটরসাইকেল চালকদের কলার উঁচিয়ে চলাই এত দিন দস্তুর ছিল। ফুটপাত বা রাস্তার রং সাইড দিয়েই হোক ইচ্ছেমতো চলাচল করাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। এ ক্ষেত্রে বিশেষত রিকশাচালকেরা বা দেখে নিম্নবিত্ত মনে হয় এমন লোকজন তাঁদের সঙ্গে কোনো তর্ক জুড়লে বেশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। কিন্তু এখন হরহামেশাই দেখা যায় উল্টো চিত্র। রিকশাচালকদেরই বরং বাইকারদের বকাঝকা করতে দেখা যায় মাঝেমধ্যে। জবাবে বাইকারদের আগের মতো তেড়েফুঁড়ে আসার সেই চলটি যেন আর নেই।
না রিকশাচালকদের তাই বলে কোনো শ্রেণি-উত্তরণ ঘটেনি; বরং যানবাহন হিসেবে বাইকের কিছুটা অবনমন হয়েছে বলা যায়। এর কারণ উবার, পাঠাওয়ের হাত ধরে ভাড়ায়চালিত মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি। রিকশাচালকেরা একজন বাইকারকে আর একটি মোটরচালিত বাহনের মালিক বা উচ্চবিত্ত বা উচ্চমধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে নয়, ভাড়ায়চালিত একটি বাহনের চালক হিসেবে দেখছেন। একই সঙ্গে তাঁরা এই মানুষদের নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঠাওরাচ্ছেন। ফলে রাস্তায় তাঁদের ছোটখাটো ভুলও আর মার্জনীয় নয়।
যেকোনো শহরের রাস্তায় চলাচলকারী মানুষের যেমন, তেমনি যানবাহনেরও থাকে একটি শ্রেণি-অবস্থান। সেই শ্রেণি-অবস্থানে একটা বড় বদল কিন্তু এরই মধ্যে হয়ে গেছে সবার অলক্ষ্যে। এই বদলের কারণেই এখন অনায়াসে একজন বাইকারকে রাগী স্বরে শহরে চলার পাঠ দিতে পারছেন একজন রিকশাচালক।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কঠিন ও মানব বর্জ্য পরিশোধন করে জৈবসার এবং বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছিল টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা। এ জন্য সাড়ে চার বছর আগে কার্যাদেশ দেওয়া হয়েছিল ঢাকার ‘টার্ন-এনসি (জেভি)’ নামের একটি প্রতিষ্ঠানকে। কার্যাদেশ অনুযায়ী আট মাসে কাজ শেষ করার কথা।
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে গত ৬ বছর ৮ মাসে দেড় হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করে ২৬ জন এইচআইভি রোগী শনাক্তের দাবি করেছে বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসেই ৯ জন রোগী শনাক্ত করা হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে...
৪ ঘণ্টা আগে
রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
৬ ঘণ্টা আগে