কোনো চিকিৎসকই রোগীর অনুমতি ছাড়া তাঁর ভিডিও প্রকাশ করতে পারেন না। অপারেশন থিয়েটার থেকে লাইভে এসে প্রচারণা সম্পূর্ণ অনৈতিক। ডা. সংযুক্তা সম্পূর্ণ অনৈতিক কাজ করেছেন। তিনি সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারেন না।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয়ে বিএমডিসির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী এসব কথা বলেন।
ডা. সংযুক্তা সাহার নিবন্ধন নবায়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহতেশামুল হক বলেন, ‘ডা. সংযুক্তা সাহা নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেছেন। তবে আবেদনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়, তাঁর নিবন্ধন নবায়নের বিষয়টি স্থগিত করে রাখা হয়েছে। সংযুক্তা সাহার নিবন্ধন নেই বিষয়টি এমন নয়। তিনি বিএমডিসির নিবন্ধন করেছিলেন। কিন্তু ২০১০ সালের পর নবায়ন করেননি। তিনি নবায়নের জন্য অতি সম্প্রতি দুই-একদিনের মধ্যে আবেদন করেছেন। আমরা তাঁর আবেদন বর্তমানে স্থগিত করে রেখেছি। আমরা দেখব, এই বিষয়ে আমাদের আইনে কী আছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
শুক্রবারের সভার সিদ্ধান্ত প্রসঙ্গে বিএমএ মহাসচিব বলেন, ‘গত ১৮ জুন সেন্ট্রাল হাসপাতালে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য উঠে এসেছে, সেগুলো আমরা বিএমডিসির নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে চাই। নির্বাহী কমিটি যদি সেই বিষয়ে কোনো করণীয় প্রয়োজন মনে করেন, তাহলে তাঁরা সেটা করবেন।’
এহতেশামুল হক চৌধুরী বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগগুলো আসে আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো সমাধান করে থাকি। সেখানে যদি কোনো আইনের ব্যত্যয় পাই, তাহলে সে আইন অনুযায়ী আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।’
প্রতি মাসে কেমন অভিযোগ আসে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগ বেশি আসছে না কম আসছে সেগুলো আমরা বিবেচনায় নেই না। তবে ইদানীং আমাদের এই শৃঙ্খলা কমিটি হওয়ার পরে আমরা প্রতি মাসে একটি সভা করি। শৃঙ্খলা কমিটি হওয়ার পরে প্রতি মাসেই অভিযোগগুলোর ব্যাপারে আলোচনা করা হয়। আমরা দ্রুত সময়ের মধ্যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তবে বিচারিক প্রক্রিয়ায় অনেকের স্বাক্ষর গ্রহণ করতে হয়। অনেক কিছু আলামত গ্রহণ করতে হয় এবং এক্সপার্ট ওপিনিয়নের জন্য কিছু কমিটিও গঠন করতে হয়। সবগুলো নিয়েই আমরা দ্রুততম সময়ে সমস্যাটি সমাধান করার চেষ্টা করি।’

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
চট্টগ্রামে সরকারি গম অবৈধভাবে মজুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে মজুত করা ১২০ টন সরকারি গম জব্দ করা হয়েছে।
৫ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা। আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে