
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা। আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না দম্পতির ছেলে মুয়াজ (৬) ও আরাফাত (৪)।
স্বজনদের বরাতে কেন্দুয়া পেমই পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত ঘরের পাশের একটি আর্থিংয়ের তার স্পর্শ করে এক ভাই। তাকে বিদ্যুতায়িত হতে দেখে চিৎকার দিয়ে বাঁচাতে গেলে অপর ভাইও তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়। ঘটনার সময় শিশু দুটির বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আহত মাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আর্থিংয়ের তারে সাধারণত বিদ্যুৎ থাকে না। তবে সুইচবোর্ড থেকে কোনোভাবে ওই তারে বিদ্যুৎ চলে এসেছিল। তাতেই দুই শিশু বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে সরকারি গম অবৈধভাবে মজুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে মজুত করা ১২০ টন সরকারি গম জব্দ করা হয়েছে।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।
১ ঘণ্টা আগে
টিকিট না কেটেই ট্রেনে চড়েছিলেন। পরে ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভোলেননি। তাই বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে