Ajker Patrika

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২৪, ২০: ১৫
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ১৫ জুন বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান। 

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটিতে স্থান না পাওয়া বিদ্রোহীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। 

আবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব সিসি ফুটেজ সংগ্রহ করে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

গত ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি, আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ১৫ জুন ছাত্রদলের ২৬০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন ওই কমিটিতে ৪১ জনকে সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১২ জনকে। 

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে আমাদের কারোর সম্পৃক্ততা নেই। আমরা সভা করছিলাম। অপর পাশে কয়েকটি বিস্ফোরণ হয়। আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য সরকারের ভেতরের এজেন্টরাই এটা করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত