
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া খাতুন (৪০) গ্রেপ্তার হয়েছেন।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে গতকাল মঙ্গলবার (২৮ মে) রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ১ কেজি ৯৭৯ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই কেবিন ক্রু সিরাজগঞ্জের বাসিন্দা।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘রিয়াদ থেকে মঙ্গলবার রাত ১০টায় আগত সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে ল্যান্ড করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটির কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করা হয়। পরে তাঁর শরীরে লুকানো অবস্থায় ১১টি স্বর্ণের বার, আটটি চুরি ও একটি চেইন পাওয়া যায়। এসব স্বর্ণালংকারের ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।’
জিয়াউল হক বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় ওই কেবিন ক্রুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৩ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৩ ঘণ্টা আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
৫ ঘণ্টা আগে