Ajker Patrika

নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা, আটক ৫
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার বিকেল চারটার দিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই আরিফ বলেন, ৯৯৯-এ ফোন করে হামলার বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সেলিম ঘটনাস্থলে যান। ওসি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের প্রকল্পে দুর্বৃত্তরা আবার হামলা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আমার নিরাপত্তাকর্মীদের মারধর করেছে, আমার বোনকে মারধর করেছে, ঘরে লুটপাট করেছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের প্রকাশ করা একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত