
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে পৃথক দুটি বাস থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই দুজন টাকার বিনিময়ে ঢাকায় বেড়াতে আসার নামে মাদক নিয়ে আসেন। ঈদের ছুটিতে খাগড়াছড়ি থেকে ঢাকায় আসছিলেন বলে জানানো হয়েছে।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপরে খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের দুটি পৃথক বাস থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ের সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক মো. আব্দুল মতিন মিয়া।
উপপরিদর্শক মতিন মিয়া জানান, আজ ভোরে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় খাগড়াছড়ি থেকে ঢাকায় আসা শান্তি পরিবহনের দুটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় প্রথমে একটি বাস থেকে তিন হাজার ইয়াবাসহ একজনকে এবং পরে দুই হাজার ইয়াবাসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চোকোথাইন তঞ্চঙ্গ্যা (৩৫) ও মংকোথাইন তঞ্চঙ্গ্যা (৩৫)। তাঁদের দুজনের বাড়ি টেকনাফের হোয়াইক্যং এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে গ্রেপ্তারকৃতরা গাজীপুরের জয়দেবপুর এলাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। প্রতি চালানে তারা ২০ হাজার টাকা করে পেতেন। ঈদের ছুটিতে ঢাকা শহরে ঘুরতে আসার পাশাপাশি নগদ অর্থের লোভে তাঁরা ইয়াবা পাচারে জড়িয়েছে বলে জানান।
পরিচয় ঢাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তাঁরা কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান যান। বান্দরবান থেকে নৌপথে রাঙামাটি পৌঁছান এবং সেখান থেকে বাসে ফেনীতে যান। পরে সেখান থেকে বাস বদল করে খাগড়াছড়ির বাসে উঠে ঢাকায় আসেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ...
২৯ মিনিট আগে
দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। গতকাল শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের পর আজ সোমবার (২৭ এপ্রিল) তাঁরা রাজধানীর মিরপুর-২ এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে জড়ো হয়ে নতুন করে কর্মসূচি শুরু করেছেন।
৩৩ মিনিট আগে
নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক (লাউডস্পিকার) লাগিয়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন অজ্ঞাত এক যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক জব্দ করলেও অটোরিকশায় পালিয়ে যান যুবক।
১ ঘণ্টা আগে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবে ক্যাম্পাসে সক্রিয় হয়েছে একাধিক রাজনৈতিক দলের ছাত্রসংগঠন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি শুরু হচ্ছে অভিযোগ তুলে গতকাল রোববার রাতে বিক্ষোভের পর আজ সোমবার ক্লাস...
১ ঘণ্টা আগে