
রাজধানীর উত্তরায় ‘ফিফথ অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেড’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে মাদক কারবার চলে আসছিল। সেখান থেকে কোটি টাকা মূল্যের কোকেনসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়া (৪৬) নামের দুই ব্যক্তি। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এই তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১ নম্বর বাসার (বিবেক হাইটস ভবন) চতুর্থ তলা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-১। পরে তাঁদের কাছ থেকে ৪৮০ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।
র্যাব ও পুলিশ সূত্র জানিয়েছে, বিবেক হাইটস ভবনটির চতুর্থ তলা ভাড়া নিয়ে ফিফথ অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেড নামের ব্যবসাপ্রতিষ্ঠানটি খোলা হয়েছিল। কিন্তু এর আড়ালে সেখান থেকে দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল মাদকের কারবার।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইদুজ্জামান কাজল দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজারের বাসিন্দা এবং মজনু মিয়া ভাটারার বসুন্ধরার বাসিন্দা। কোকেনসহ গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতেই দুজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলেন, কোকেনসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলা ও রিমান্ড প্রসঙ্গে জানতে চাইলে ওসি মুনসুর বলেন, র্যাব গ্রেপ্তার হওয়া দুই আসামির নাম উল্লেখ করে মামলা দিয়েছে। এতে কাউকে অজ্ঞাতনামা আসামি করা হয়নি। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন।

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার-সংলগ্ন এলাকা দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।
৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের...
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় বাসিন্দাদের বাধা ও বিজিবির শক্ত অবস্থানের মুখে তারা সীমান্তের কাঁটাতারের এপারে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
১ ঘণ্টা আগে