Ajker Patrika

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর শান্তিনগরে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।

আজ সোমবার বেলা ১টার দিকে পল্টন থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পল্টন থানার উপপরিদর্শক মো. মাহফুজ আক্তার জানান, খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারের নিচে ফুটপাত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত