রাজধানীর তুরাগে নৌকা ভ্রমণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাবিয়া ইসলাম অনন্যা (২৫) নামের এক যুবতী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বোন সামিয়া ইসলাম তাসফিয়া (১৮) আহত হয়েছেন।
তুরাগের দিয়াবাড়ির ১৮ নম্বর সেক্টরের মেট্রো সেন্টার স্টেশনের দক্ষিণ-পশ্চিম পাশে সুরুজ মিয়ার মাছ চাষের জলাশয়ে আজ সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরে তাঁদের স্বজন ও আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনন্যাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে তাসফিয়া চিকিৎসাধীন রয়েছেন।
দুই বোন হলেন রাজধানীর মগবাজার এলাকার নয়াটোলার চেয়ারম্যান গলির মোহাম্মদ তাজুল ইসলামের মেয়ে সাবিয়া ইসলাম অনন্যা ও সামিয়া ইসলাম তাসফিয়া। নিহত সাবিয়ার স্বামীর নাম আরিফুল বারী চৌধুরী তুষার। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতার পাইয়া গ্রামে।
সেখানকার প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, ওই লেকের জলাশয়ে কায়াকিং বোটে উঠে একসঙ্গে বেড়ানোর সময় অসতর্কতায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সাবিয়া ইসলাম অনন্যা, সামিয়া ইসলাম তাসফিয়া ও মোহাম্মদ হিমেল পানিতে পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজন মারা যান। আরেক বোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, লেকে ঘুরে বেড়ানোর সময় বোট থেকে পানিতে পড়ে গিয়ে এক তরুণী মারা যান। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
২৭ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
২ ঘণ্টা আগে