গত বছর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই তারিখ ধার্য করেন।
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুর উদ্দিন প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধোরের ঘটনায় বনানী থানায় গত বছর ১৮ জুলাই হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। হিরো আলমের ব্যক্তিগত সহকারি মো. সুজন রহমান শুভ বনানী থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গত বছর ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের সংসদ নির্বাচনকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। বেলা পৌনে ৪টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন হিরো আলমকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে হিরো আলমের ওপর আক্রমণ চালায় তাঁরা।
একজন হিরো আলমের শার্টের কলার চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আরেকজন তলপেটে লাথি মারে। হত্যার উদ্দেশ্যে মারধর করায় হিরো আলমের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মামলারবাদি এবং পণ্য ব্যক্তিগত সরকারি পরাণ সরকার রাজীব খন্দকার রনি ও আলামিনকেও মারপিট করে নীলা ফুলা জখম করে। পরে তারা সেখান থেকে দৌড়ে রক্ষা পান।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
৮ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে