
ঢাকার বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ শুনানির নতুন তারিখ ধার্য করেন।
আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। আনিসুল হককে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কিন্তু বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক শুনানির তারিখ পিছিয়ে দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেন।
গত বছর ২৪ মে বনানী থানায় অস্ত্র মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল। মামলায় বলা হয়েছে, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আনিসুল হক ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তাঁর লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিতও করেননি। তাঁর ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তিনি গুলি কিনেছেন —এমন তথ্যও পাওয়া যায়নি। ফলে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
সম্প্রতি এবং অভিযোগপত্র দেওয়ার পর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে বদলি করা হয়।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আট দিনের মাথায় ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করেছেন।
১৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ী সোহরাব হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর ওই নারী দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করলে গাড়ির নিচে পড়ে তাঁর বড় ছেলে (৪) গুরুতর আহত হয়। বেঁচে যান মা ও ছোট সন্তান (২)।
১৮ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কবুতরপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এসব হেরোইন উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
৪০ মিনিট আগে