
থার্টি ফার্স্ট নাইটে আকাশে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এ ঘটনায় তুরাগ থানায় জিডি করেছে কর্তৃপক্ষ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার দুপুরে মেট্রোরেলের নিরাপত্তা বিভাগের মেজর কবির বাদী হয়ে জিডিটি করেন।
এ মেট্রোরেলের নিরাপত্তা প্রধান (সিকিউরিটি ইনচার্জ) মেজর মো. আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে বিভিন্ন এলাকায় ফানুস ওড়ানো হয়েছে। পরে এসব ফানুসের অংশগুলো মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এবং মেট্রোলাইনের ওপর গিয়ে পড়ে। যার কারণে দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ফানুস সরিয়ে সকাল ১০টার পর ট্রেন চলাচল শুরু করা হয়েছে। এ ঘটনায় মেট্রোরেলের নিরাপত্তা বিভাগ থেকে তুরাগ থানায় একটি জিডি করা হয়েছে।’
তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘তুরাগ থানা এলাকায় ফানুসের ঘটনা ঘটেনি। কিন্তু অন্যান্য এলাকায় ওড়ানো ফানুস মেট্রোরেলে গিয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। যার কারণে অদূর ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, ফানুসের ঘটনটি অবগত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি জিডি করা হয়েছে।’
উল্লেখ্য, মেট্রোরেল উদ্বোধনের পঞ্চম দিনে রোববার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত বন্ধ থাকে মেট্রোরেল চলাচল। পরে সকাল সোয়া ১০টায় উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

মাত্র ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ ফরিদ। এরপর মানবপাচারের শিকার হয়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে ঘুরতে কেটে গেছে ২৫ বছর। দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকায় পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন, ফরিদ হয়তো আর বেঁচে নেই। অবশেষে ২৫ বছর পর দেশে ফিরে পরিবারের কাছে ঠাঁই হয়েছে তাঁর...
৩ মিনিট আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে তদন্তে সত্যতা মিলেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেছেন। নিরাপত্তা শঙ্কা ও মানসিক চাপে বিদ্যালয় ছেড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
২৪ মিনিট আগে
কয়েক বছর ধরে নদী ভাঙনে উপজেলার মেখলি এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি। প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র।
৩০ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
৩৯ মিনিট আগে