শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এক মাস বয়সী শিশু আবরাহাম সিহানকে রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা শিশু হাসপাতালে আসেন মা লিমা আক্তারসহ স্বজনেরা। চিকিৎসক দেখার পর টেস্ট দেন। টেস্টে নিউমোনিয়া ধরা পড়ে। কিন্তু হাসপাতালে সিট নেই বলে অন্য হাসপাতালে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক।
এটাই ছিল হাসপাতালের আনসার সদস্যদের ঘুষ-বাণিজ্যের অন্তিম মুহূর্ত। টাকা দিলে এই হাসপাতালেই সিটের ব্যবস্থা করে দেবেন এমন প্রস্তাব দেন আনসার সদস্যরা। কিন্তু ঘুষ দিতে না চাওয়ায় ও টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের সিট কেন নিতে হবে—এমন প্রশ্ন তোলায় শিশু আবরাহাম সিহানের মামা রবিনকে বেধড়ক মারপিট করে আনসার সদস্যরা। অসুস্থ শিশুটির মা লিমা আক্তার ও নানি শাহনাজ বেগমের গায়েও আনসার সদস্যরা হাত তোলেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর ৩ আনসার সদস্যকে থানায় তুলে নিয়ে যায় শেরে বাংলা নগর থানা-পুলিশ।
শিশুর খালা সিমা আক্তার জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুকে নিয়ে শনিবার সকালে আগারগাঁও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখে টেস্ট দেয়। টেস্টের রিপোর্টে আসে নিউমোনিয়া। চিকিৎসকের পরামর্শ হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে। কিন্তু এই হাসপাতালে সিট নেই। অন্য কোনো হাসপাতালে সিট দেখার কথা বলেন তিনি।
সিমা আক্তার বলেন, ‘বাইরে এসে আমরা কি করা যায় সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। সেই মুহূর্তে সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত সদস্যরা (আনসার) আসে। তাঁরা টাকা দাবি করেন। বলেন, টাকা দিলে সিটের ব্যবস্থা করে দেবেন। এ কথা শুনে আমার পরিবারের ভাই-বোন বলেন, টাকার বিনিময়ে কেন সিট দেবেন। একটা শিশু মুমূর্ষু অবস্থায় আছে। অথচ আপনারা টাকা চান কীভাবে। এ রকম করে ঘুষ খেলে তো চলে না। এ কথা বলতেই ছোট ভাই রবিনকে আনসার সদস্যরা মারধর শুরু করে।’
সিমা আরও বলেন, ‘আমার বোন ও মায়ের গায়েও হাত তোলা হয়। অসুস্থ শিশুটিকে পর্যন্ত কোল থেকে মাটিতে ফেলে দেওয়া হয়। আপুর কাছে থাকা ২০ হাজার টাকা, মোবাইল হাওয়া হয়ে গেছে মারামারি, ধাক্কাধাক্কি ধস্তাধস্তির মধ্যে। পরে শেরে বাংলা নগর থানায় খবর দেওয়া হলে সেখান থেকে পুলিশ আসে। তিনজন আনসারকে থানায় নিয়ে গেছে। আমরা লিখিত অভিযোগ করেছি। থানা থেকে বলেছে বিকেলে মামলা করার জন্য। আমরা আর ওই হাসপাতালে চিকিৎসা কিংবা ভর্তির চেষ্টাও করিনি। শিশু আবরাহামকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ আনসার সদস্যকে ডেকে থানায় নেওয়া হয়েছে। অভিযোগকারী পরিবারকে থানায় আসতে বলেছি। তারা এখনো থানায় আসেননি। মারামারির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চলছিল এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যে রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলে প্রাণ হারান রঙ্গন।
৩৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ...
৪২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী শফিকুলের পরিবারকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাদের খোঁজখবর নেন।
১ ঘণ্টা আগে
মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির জেলা কমিটির ১০ নেতা-কর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন...
১ ঘণ্টা আগে