পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এক আসামিকে জামিন দেওয়া হয়েছে। অন্য একজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।
জামিন পাওয়া আসামি হলেন—উজ্জল মিয়া। কারাগারে রয়েছেন আব্দুর রহমান।
বিকেলে শাহবাগ থানা-পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত একজনকে জামিন, আরেকজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. জিন্নাত আলী।
মামলা সূত্রে জানা যায়, ডিআরইউ কার্যালয়ে শুধু সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগে থেকেই টোকেন দেওয়া হয়। এসব টোকেনের একটি কারও মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে যায়। তারা এটিকে নকল করে ৫০টি টোকেন তৈরি করে টিসিবির পণ্য নিতে আসেন। ডিআরইউয়ের কর্মচারী বাবুল বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদেরকে আর পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে গতকাল শুক্রবার পল্টনে করতোয়া কুরিয়ার অফিসের সামনে ডিআরইউ কর্মচারী বাবুলকে মারধর করে তারা।
আরও জানা যায়, পরে দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রড, দা, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে ডিআরইউর সামনে এসে কর্মচারী মো. জহিরুল ইসলাম (২৯) ও মো. রবিউল ইসলামের (২৭) ওপর হামলা চালায়। চাপাতির কোপে জহিরুলের মাথা ফেটে যায়। এরপর তাঁরা যাওয়ার সময় কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। পরে দুজনকে আটক করা হয়।

রংপুরে এক রোগীর মৃত্যু ঘিরে স্বজন ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় মরদেহ মর্গে আটকে রাখার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। পাশাপাশি প্রায় দুই ঘণ্টা জরুরি বিভাগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনেরা। পরে মারা যাওয়া রোগীর মরদেহ হস্তান্তরের দাবিতে স্বজনরা রংপুর-দিনাজপুর...
২ মিনিট আগে
ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজার প্লাবিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা সদর বাজার প্লাবিত হয়। পানি বাড়া অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার...
৩২ মিনিট আগে
ঋণের বোঝা মাথায় নিয়ে ভাগ্য বদলাতে সৌদি আরব গিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক শাকিল (২৮)। কিন্তু সেই মরুভূমির দেশে ভাগ্য তো বদলায়ইনি, উল্টো বন্দী হতে হয়েছিল অন্ধকার কারাপ্রকোষ্ঠে। অবশেষে মৃত্যুর ২৮ দিন পর মরদেহ ফিরল বাড়িতে।
৩৮ মিনিট আগে
নওগাঁয় পুরাতন মোবাইল ও ইলেকট্রনিকস পণ্য ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে