
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য নাফিসা কামালের প্রতিষ্ঠান অরবিটালস ইন্টারন্যাশনালসহ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতারণার মাধ্যমে প্রায় ৩৩ কোটি ৪৪ লাখ টাকার বেশি আত্মসাৎ ও পাচারের অভিযোগে গতকাল রোববার রাতে গুলশান থানায় মামলাটি করা হয়।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, নাফিসা কামাল ও তাঁর জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান অরবিটালস ইন্টারন্যাশনালের সঙ্গে একই সিন্ডিকেটে যুক্ত আছেন ইরভিং এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাফিযুল বারী মোহাম্মদ লুৎফর রহমান, আমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম পাটোয়ারী, আহাদ ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্বাধিকারী জসিম উদ্দিন আহমেদ, আক্তার রিক্রুটমেন্ট এজেন্সির স্বত্বাধিকারী মো. আকতার হোসাইন, মালয়েশিয়া-বাংলাদেশ হোল্ডিংস প্রা. লিমিটেডের স্বত্বাধিকারী শিউলী বেগম, মৃধা ইন্টারন্যাশনাল করপোরেশনের স্বত্বাধিকারী কাউসার মৃধা ও রাব্বি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ বশির।
তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৩ হাজার ১১১ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠান। সরকার নির্ধারিত জনপ্রতি ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু সিন্ডিকেটটি অবৈধভাবে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। এ ছাড়া পাসপোর্ট, মেডিকেল, কোভিড-১৯ পরীক্ষা ও পোশাক বাবদ সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা করে আদায় করা হয়।
অভিযোগে বলা হয়েছে, সরকার নির্ধারিত ফির বাইরে সিন্ডিকেটটি জনপ্রতি গড়ে ১ লাখ ৭ হাজার ৫১০ টাকা করে মোট ৩৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৬১০ টাকা হাতিয়ে নিয়েছে। এই অর্থ অবৈধভাবে পাচারের প্রাথমিক প্রমাণ মেলায় সিআইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত করছে। সংস্থাটি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান নেওয়া হচ্ছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু।
২ মিনিট আগে
ভোলায় বসতঘরে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পরে স্বর্ণালংকার ও দলিলপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঁদ কাজী শিকদার বাড়িতে এই ঘটনা ঘটে। তাঁর নাম হালিমা বেগম (৬০)। তিনি ওই বাড়ির মো. মফিজুল শিকদারের স্ত্রী।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে গাড়িটির জ্বালানি ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিনসহ বিভিন্ন পাত্রে তুলে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা...
৩ ঘণ্টা আগে