ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলসহ (এম এ জলিল) ছয়জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন শাফিল নাওয়াজ চৌধুরী নামের এক ব্যবসায়ী। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন।
বাদীর আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অনন্ত জলিল ছাড়াও তাঁর মালিকানাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পদে কর্মরত জাহানারা বেগম, মো. শরীফ হোসাইন, সাকিবুল ইসলাম, মিলন ও শহিদুল ইসলামকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১৭ অক্টোবর আসামিরা পলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেয়। এরপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চাইলে আসামিরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান এবং আরও বেশ কিছু কাজের অর্ডার দেন। এ বছরের মার্চ পর্যন্ত বাদী সবগুলো কাজ আসামিদের বুঝিয়ে দেন। এরপর গত ১৫ মার্চ টাকা পরিশোধের জন্য মার্কেন্টাইল ব্যাংকে আসামিরা বাদীর একটি এলসি করেন। পরে বাদী টাকার জন্য ব্যাংকে যোগাযোগ করলে এলসির কাগজপত্রে ত্রুটির জন্য টাকা ওঠাতে ব্যর্থ হন।
মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, বাদী চুক্তি অনুযায়ী ২৯ হাজার ২০০ ডলারের কাজ সম্পন্ন করলেও অনন্ত জলিলের মালিকানাধীন কোম্পানিটি এখন পর্যন্ত এক টাকাও পরিশোধ করেননি।

আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই। আমাকে জবাব দেন। আমি কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে? আমি শুধু এটুকু জানতে চাই। আমি কোন দেশে থাকি, এটা কোন দেশ? একটা ছেলে বাসা থেকে বের হবে, তাকে মেরে ফেলবে...
৪ মিনিট আগে
রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমারত হোসেন (৫১) নামের একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক মামলায় স্বামী কারাগারে যাওয়ার পর তাঁর ইয়াবার কারবার করছিলেন স্ত্রী রুবী বেগম (৪৫)। তবে শেষ রক্ষা হয়নি। ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।
১৯ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। স্থানীয় ময়নাল শেখ ও নজরুল শেখের সমর্থকদের মধ্যে হয় এই সংঘর্ষ। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ মিনিট আগে