
রাজধানীর সূত্রাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় সূত্রাপুর থানা তাঁতী লীগের সভাপতি মো. আবু সাঈদকে (৫৯) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যার ঘটনায় তাঁর মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিলেন। মিছিলরত ছাত্র-জনতার ওপর আক্রমণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাঁ চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা সূত্র আরও জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এলেম হত্যায় জড়িত এজাহারভুক্ত আসামি মো. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
আবু সাঈদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
৩ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
৩ ঘণ্টা আগে