
পরিবহন শ্রমিকদের ডোপ টেস্ট নিশ্চিত করার পর নতুন লাইসেন্স দেওয়ার পক্ষে মত দিয়েছে জাতীয় টাস্কফোর্স কমিটি। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সদস্য শাজাহান খান আজ বুধবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, চালকদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য মালিক-শ্রমিক বৈঠক করে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী দাবি করেন, সড়ক পরিবহনে চাঁদাবাজি অনেকটা কমে গেছে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে অবৈধভাবে টোল আদায় করছে।
শাজাহান খান বলেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য মানসম্পন্ন স্কুলের সংকট রয়েছে দেশে। আরও মানসম্পন্ন স্কুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাহজাহান খান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে চালকদের তিন থেকে চার মাস পর্যন্ত বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের বিনা মূল্যে লাইসেন্স আর প্রশিক্ষণ গ্রহণ করা বাবদ ১০ হাজার টাকাও দেওয়া হচ্ছে।
শাজাহান খান বলেন, ‘ঈদে মোটরসাইকেল বন্ধ না হলে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা আরও বেড়ে যেত। দেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের ৪৫ শতাংশ ঘটে মোটরসাইকেলে।’

জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৫ মিনিট আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
১৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শানেরহাট ইউনিয়নের তারবিয়াতুল উম্মাহ্ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিরুদ্ধে হুমকি, মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানেরই এক নারী সহকারী শিক্ষিকা। এ ঘটনায় সুবিচারের দাবি জানিয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী...
৪০ মিনিট আগে
ঝিনাইদহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগে তাঁদের আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার পার হয়ে একটি তেল পাম্প থেকে তাঁদের আটক করে ডিবি।
১ ঘণ্টা আগে