‘আমরা তো এতিম হয়ে গেলাম। এই যে মানুষটি সারা জীবন স্বাস্থ্য খাতে, সমাজ সচেতনতায়, রাজনৈতিক সচেতনতায়, নিরীহ মানুষের সহায়তায় সারা জীবন বিসর্জন করে গেলেন। শেষ পর্যন্ত তিনি নিজের হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা সেবা নিতে যাননি। ওনার মত নিঃস্বার্থ লোক, হাজার গরিব দুঃখীর জনপ্রিয় মানুষ, আর হয় না। তার আত্মার মাগফিরাত কামনা করি।’ ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজায় অংশ নিয়ে এভাবেই বলছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের।
আজ শুক্রবার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে বেলা ৩টায় দাফন করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে বেলা আড়াইটার সময় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডা. জাফরুল্লাহর আদর্শ ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক তানিয়া আহমেদ তন্নী। তিনি বলেন, ‘আমি গর্বিত যে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমি এখন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার আদর্শকে তার দিকনির্দেশনাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। যখন শিক্ষার্থী ছিলাম তখনো দেখেছি, আবার শিক্ষক হওয়ার পরেও দেখেছি। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু থেকে গেছে তাঁর আদর্শ তার চিন্তাধারা, তাঁর সব কিছুই। আমি যা ধারণ করেছি, যা শিখেছি, আমি যাতে আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই জিনিসগুলো দিয়ে যেতে পারি। আজ তাঁর বিদায় দিনে আমি সেটাই আশা করছি, সেটাই আমার ইচ্ছা সেটাই আমার চাওয়া।’
হুইলচেয়ারে করে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অনিল ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মত প্রতিবন্ধী একজন মানুষকে জাফরুল্লাহ চৌধুরী এই পদে বসিয়েছেন। আমি সাধারণ কর্মী হিসেবে যোগ দিয়েছিলাম প্রায় ৩৭ বছর আগে। আমার কাছে তিনি ভগবানের মত। তিনি একজন মানুষরূপী দেবতা।’
গণস্বাস্থ্য কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মানব সম্পদ উন্নয়ন সহকারী ফারহানা ইয়াসমিন বলেন, ‘বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তিনি যে নেই তা শুনতেই আমার মনে হয়েছে আমার মাথার ওপর আকাশ নেই। আমার পায়ের নিচে মাটি সড়ে গিয়েছে।’
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডা. শাকিল মাহমুদ বলেন, ‘গণস্বাস্থ্যে পড়াশোনা করে ডাক্তাররা যা শিখে তা অন্য কোনো প্রতিষ্ঠানে সম্ভব না। স্বাধীনতা, ভাষা আন্দোলনসহ সকল বিষয় আমরা পড়াশোনার মধ্যে শিখেছি এবং ছাত্রদেরও শিখাই। ডা. জাফরুল্লাহ আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, কীভাবে লাভের চিন্তা না করে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে হয়। তিনি আমাদের বলেছেন, আগে ভালো মানুষ হতে হবে পরে ডাক্তার। এভাবে তো কেউ শেখান না। আমরা চেষ্টা করব এই শিক্ষা ছড়িয়ে দিতে। এমন শিক্ষক, এমন ব্যক্তি আর পাওয়া যাবে না।

এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক প্রোফাইল, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল এবং মানহানিকর বক্তব্য প্রচার করা
১৪ মিনিট আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালাপাগলা বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ।
২৯ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে পুকুরের পানি সেচের সময় বিদ্যুতায়িত হয়ে শ্রী বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ করছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
৩৪ মিনিট আগে
২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতা-কর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পথসভার উদ্দেশে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। অন্যদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট শহরে একটি মশাল মিছিল...
৩৮ মিনিট আগে