আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। বাংলা একাডেমি ও অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটি মনে করে, সমাবেশ হলে বইমেলা আয়োজন অসম্ভব হবে।
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম একটি চিঠি দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে।
আজ বৃহস্পতিবার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজনের জন্য (গণপূর্ত অধিদপ্তর থেকে প্রাপ্ত চিঠি সংযুক্ত-১) সোহরাওয়ার্দী উদ্যান ১ জানুয়ারি থেকে ৩ মার্চ ২০২৫ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি, বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে।
এরই মধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি প্রদান করেছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য কোনো সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।
বাংলা একাডেমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘এই পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বইমেলার জন্য বরাদ্দকৃত স্থানে অন্য কোনো সভা সমাবেশের অনুমতি বাতিল করা প্রয়োজন। বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’
বলে রাখা ভালো, গত সোমবার সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মীরা ১৭ জানুয়ারি সমাবেশ উপলক্ষে প্রস্তুতির জন্য বইমেলার শ্রমিকদের কাজ বন্ধ রাখতে অনুরোধ করে। এরপরেই জটিলতা শুরু হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বলছে, ‘গণপূর্ত অধিদপ্তর থেকে তাদের কাছে অনুমতি আছে।’
বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, এই সময়ে সমাবেশ হলে বইমেলার প্রস্তুতিতে সমস্যা হবে। তারা গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সভাও করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
শুক্রবার সমাবেশ হবে কি না এ বিষয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির বলেন, ‘সমাবেশ হবে। সকাল ৯টায় ছিল। সেটা পিছিয়ে জুমার পরে শুরু হবে।’

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর এক বছর বয়সী এক শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের অক্সিজেন বেপারি পাড়া এলাকায় বাসার দরজায় ছিটকিনি লাগিয়ে আটকে পড়া ২২ মাস বয়সী শিশু ম্যা-এ-ছাইং মারমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে বায়েজিদ থানার মুন্নী কমিশনার গলির একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
মো. নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। তা যাচাই বাছাই শেষে সঠিক পাওয়া গেলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান।
২০ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে চোর সন্দেহে এক যুবককে আটকে মারধর করে হত্যার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
৪৩ মিনিট আগে