Ajker Patrika

রাজধানীর আদাবরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আদাবরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি

রাজধানীর আদাবরে আব্দুল আহাদ মুন্না নামে যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে রিপন ওরফে বাচ্চা রিপন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর-১৩ নম্বর সড়কের শেষ মাথায় ইয়ার উদ্দিন খলিফা ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে। আহত মুন্না বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুন্না আদাবর থানা যুবদলের ৩০ নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশের তথ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে রিপন ও তাঁর সহযোগীরা মুন্নার ওপর হামলা চালান। এ সময় তাঁকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় নিরাপত্তাকর্মীদের কাছ থেকে টাকা উত্তোলন এবং আদাবর-১৩ নম্বর সড়কের একটি খালি কক্ষ যুবদলের কার্যালয় হিসেবে ব্যবহার করা নিয়ে মুন্না ও রিপনের মধ্যে বিরোধ ছিল। হামলায় অভিযুক্ত রিপন ও আহত মুন্না দুজনই আদাবর থানা যুবদলের সদস্য।

তাঁরা দুজনই যুবদল নেতা সজীব আহম্মেদ রানার অনুসারী হিসেবে বিএনপির রাজনীতি করেন। সজীব ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত