অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। দুপুরে শাহজাহানপুর থানা-পুলিশ আব্বাসকে আদালতে হাজির করে।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পরিদর্শক নুরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন আব্বাসের আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর শহীদবাগ এলাকা থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০-৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭০০-৮০০ নেতা-কর্মী বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ঘটায় ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে তারা। এ সময় আসামিরা এক পুলিশ সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।
মির্জা আব্বাসের রিমান্ড মঞ্জুর করার পক্ষে ঢাকা মহানগর পি পি আব্দুল্লাহ আবু বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, আব্বাসের নেতৃত্বে ৭০০-৮০০ বিএনপির নেতা-কর্মী পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয়। পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়। দেশকে অস্থিতিশীল করতে আর কী কী পরিকল্পনা করেছে এবং এই পরিকল্পনার সঙ্গে আর কারা জড়িত ও যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে রিমান্ডে নেওয়া।
আসামি পক্ষে শুনানি করেন অ্যডভোকেট মোসলেউদ্দিন জসিম, খুরশিদ আলম মিয়া, জয়নাল আবেদীন মেজবাহ, চৌধুরী মহিউদ্দিন প্রমুখ।
আইনজীবীরা বলেন, মির্জা আব্বাস ওই ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁকে মিথ্যাভাবে রাজনৈতিক হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে। ঘটনার দিন বিএনপির মহাসমাবেশে কারা হামলা করেছে সেটা সারা বিশ্ব দেখেছে।
আইনজীবীরা আরও বলেন, মহাসমাবেশ পণ্ড করার জন্য আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে। এটা ষড়যন্ত্রমূলক মামলা। সব নেতাদের আসামি করে তাদের কারাগারে আটক রেখে আন্দোলন নস্যাত করার জন্য এই মামলা।
আইনজীবীরা বলেন মির্জা আব্বাস একজন সাবেক মন্ত্রী ঢাকার সাবেক মেয়র তাকে জামিন দিলে তিনি পালাবেন না। পুলিশ অযৌক্তিকভাবে রিমান্ডের আবেদন করেছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৩৪ মিনিট আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৪২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
১ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া (কালীগঞ্জ) ঘাটের ইজারাদার দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে লঞ্চ ভেড়ানোর (বার্দিং) ফি এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে ঢাকা-কালীগঞ্জ-ইলিশা (ভোলা) নৌপথের এই ঘাটে লঞ্চমালিক ও ইজারাদারের প্রতিনিধিদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে