গাজীপুরের শ্রীপুরে এক কবরস্থানে ১১টি কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়েছে চোরেরা। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কবরগুলো খোঁড়া দেখতে পায়। এদিকে এভাবে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘আব্দুল খালেক, আফাজ উদ্দিন, বাসিন্দা লিটন মিয়ার স্ত্রী বেবী আক্তার ও আব্দুল করিম কয়েক বছর আগে মারা যান। তাঁদের পারিবারিক এই কবরস্থানে দাফন করা হয়। আজ সকালে কবরস্থানে পাশের বাড়ির এক নারী মাঠে ছাগল চড়াতে গেলে কবরগুলো খোঁড়া দেখতে পান। এরপর আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে।’
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, ‘এভাবে কবরস্থান থেকে কঙ্কাল চুরির কারণে আমাদের এলাকার মানুষ আতঙ্কিত। প্রশাসনের উচিত দ্রুত কঙ্কাল চুরি বন্ধ করা। গত এক মাসে উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে ধারাবাহিকভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোমেনুল কাদের বলেন, মৃত আব্দুল খালেকদের পারিবারিক কবরস্থান থেকে ১১টি কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কঙ্কাল চুরি বন্ধ করার জন্য পুলিশের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
১ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
১ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে