
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শিশু কাজী ফুজাইলকে (২) অপহরণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০)।
এর আগে ঈদের দিন (২১ মার্চ) দুপুরে অসুস্থ নানাকে দেখতে ঢামেকে মায়ের সঙ্গে গিয়ে নিখোঁজ হয় ফুজাইল। পরে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিশুটির বাবা ওই দিনই শাহবাগ থানায় অপহরণ মামলা করেন।
র্যাবের অভিযানে ওই দিন দিবাগত রাতে রাজধানীর ধলপুর এলাকা থেকে আরেক অপহরণকারী এম এম তানভীরকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বার্তায়।

ঝালকাঠিতে বাসচাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে একটি ঘর থেকে বাক্প্রতিবন্ধী এক নারীর (৫১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চাপাতি পাইকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে মাদকসংশ্লিষ্টতার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা করে অর্থদণ্ড এবং মুচলেকা নেওয়া হয়। বুধবার (১৭ জুন) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্
১ ঘণ্টা আগে
বাগেরহাটের মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামের এক নারী মারা গেছেন। বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এ সময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন।
১ ঘণ্টা আগে