
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘গতকাল মঙ্গলবার দেশনায়ক তারেক রহমানকে নিয়ে একটি গুপ্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদকের কুরুচিপূর্ণ বক্তব্য আমরা প্রত্যক্ষ করেছি, যা ফ্যাসিস্ট হাসিনার আমলের ছাত্রলীগের ভাষারই প্রতিচ্ছবি। আজকের বিক্ষোভ থেকে আমরা তাকে হুঁশিয়ার করছি, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে অনুতপ্ত না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রসমাজ তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।’
এ সময় ছাত্রদলের সদস্যসচিব বলেন, ‘রাজনৈতিক কারণে আমাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু হীন ভাষা ব্যবহার করলে আমরা মেনে নেব না। ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না। তা যদি না করেন, মনে রাখবেন, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।’
শিবিরের উদ্দেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমাদের আবেগের জায়গা তারেক রহমান। আপনারা গতকাল মানববন্ধন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদল নাকি শাকসু নির্বাচন বানচাল করেছে। অথচ জকসু নির্বাচনসহ সারা দেশের সকল ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদল আন্দোলন করেছে।’
হিমেল আরও বলেন, ‘ক্যাম্পাসে সহাবস্থানের জন্য আমরা চেষ্টা করছি ও করব। কিন্তু দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি হলে এই ক্যাম্পাসে কাউকে ছাড় দেওয়া হবে না। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। জবি ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধনে ইব্রাহিম খলিল বলেন, ‘২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিন।’
ছাত্রসমাজকে আহ্বান জানিয়ে ইব্রাহিম খলিল বলেন, ‘সিলেটের সড়কপথ, রেলপথ সবকিছু বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের সমাবেশ করার কোনো অধিকার থাকতে পারে না।’

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, নিহত তরু মিয়া অসুস্থ ছিলেন না। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। যে কারণে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই। এদিকে বিএনপির ওই কর্মী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন বলে দাবি করেছে জামায়াত।
১৬ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন জানান, গতকাল শুক্রবার তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়।
২৮ মিনিট আগে
নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে