
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে হেনস্তার অভিযোগে বাসচালক, হেলপারসহ পাঁচজনকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রামের ভাটিয়ারী থেকে তিশা প্লাটিনাম বাসে করে কুমিল্লার উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে নারী শিক্ষার্থীকে বাসের সিট ঠিক করে দিতে গিয়ে হেলপার উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন।
পরবর্তীকালে নারী শিক্ষার্থী তাঁর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জানান। বিশ্ববিদ্যালয় থেকে কয়েক শিক্ষার্থী পদুয়ার বাজার নুরজাহান হোটেলের সামনে বাসটি থামালে স্থানীয় কয়েক দুর্বৃত্ত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে গালাগালি করতে থাকে। কয়েক শিক্ষার্থী সেখানে আহত হন। পরবর্তীকালে তাঁরা পুলিশকে ফোন দিলে সদর দক্ষিণ থানার পুলিশ এসে তিনজনকে তাৎক্ষণিক আটক করেন। তখন শিক্ষার্থীরা বাসের ড্রাইভার, হেলপারসহ বাসটি ক্যাম্পাসে নিয়ে আসেন।
পদুয়ার বাজার নুরজাহান হোটেলের সামনে থেকে আটক তিনজন হলেন সদর দক্ষিণ থানার শ্রীবল্লভপুরের সাব্বির হোসেন (২৫), কচুয়া চৌমুহনীর নাজমুল হাসান (১৬) ও কাজীপাড়ার রবিউল ইসলাম (১৭)। ক্যাম্পাস থেকে আটক ব্যক্তিরা হলেন বাসচালক আলমগীর (৩০), সুপারভাইজার মামুন (৩১)।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার বলেন, ‘মেয়েটি এখন ট্রমাটাইজড অবস্থায় আছে। সে মামলার জন্য রাজি আছে। কোর্টে গিয়ে জবানবন্দি দেবে।’
প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আমাদের ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কী কী ঘটেছে, তার একটি লিখিত অভিযোগ দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করবে।’
কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য ভিকটিমের সঙ্গে কথা বলে প্রক্টরিয়াল বডি যে তথ্য উপস্থাপন করবে, সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় ওই স্থানে (নুরজাহান হোটেল) উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনার অভিযোগে তিনজন, ক্যাম্পাস থেকে দুজনসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৩ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৫ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৫ ঘণ্টা আগে