
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেছেন। গতকাল শনিবার রাতে শিক্ষার্থীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে নেওয়াজ মোহাম্মদ বাহাদুর গণমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে তিনি অপারগ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অবগত করেছেন।
নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে গতকাল রাতে শিক্ষার্থীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ও শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় উপাচার্য প্রফেসর দিদারুল আলম, উপ-উপাচার্য প্রফেসর আবদুল বাকী এবং রেজিস্ট্রার মো. জসীম উদ্দিনের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ভিসির কক্ষের নামফলক থেকে নাম সরিয়ে ফেলেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনী ইয়ামিন বলেন, ‘আজ থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাঁদের কখনো এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।’
গত শুক্রবার রাতে ভিসিসহ কর্মকর্তাদের শনিবার বিকেল ৪টার মধ্যে পদত্যাগের সময় বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়কেরা। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরসহ ৯ জন পদত্যাগপত্র জমা দেন। তবে উপাচার্য প্রফেসর দিদারুল আলম, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আব্দুল বাকী এবং রেজিস্ট্রার জসীম উদ্দিন এখনো পদত্যাগ করেননি।

চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করতে বাংলাদেশে ‘সিভিল সার্ভিস ন্যায়পাল’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও গবেষকেরা। একই সঙ্গে সরকারি কর্মকর্তা নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব বন্ধে নীতিমালা প্রণয়ন এবং সংসদীয় কমিটির অনুমোদনের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছে...
৬ মিনিট আগে
তৃতীয় দফায় ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ২ ভরি স্বর্ণ, ২৩টি ২ আনা রৌপ্য এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার দিনভর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়।
১৫ মিনিট আগে
রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার আহ্বান জানানো হয়।
৩০ মিনিট আগে