Ajker Patrika

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, পদ হারালেন ছাত্রদল নেতা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২৩: ১৬
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, পদ হারালেন ছাত্রদল নেতা
ফয়সাল কবির আখন্দ। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার এক যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁকে ছাড়িয়ে নিতে থানায় যান ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেন বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদ ফয়সাল কবির আখন্দকে ছাত্রদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত