
চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজত থেকে জাহিদ হাসান (১৫) নামে এক কিশোর অপরাধী পালিয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ডলি রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। সে দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত কিশোর অপরাধী। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে রাখা হয়। আজ চট্টগ্রামের আদালতে তার মামলার হাজিরার তারিখ ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুল তাকে আদালতে হাজিরা শেষে একটি গণপরিবহনে করে পুনরায় গাজীপুরে নেওয়ার পথে বিকেলে মহাসড়কের ডলি রিসোর্ট হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় জাহিদ হাসান বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজার কড়া নেড়ে ভেতর থেকে বন্ধ পায়।
অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া শব্দ পায়নি। কৌশলে সে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা–পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
হাবিলদার কামরুল বলেন, ‘চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে নেওয়ার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রা বিরতি করে। এ সময় কিশোর জাহিদ হাসান বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দিই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কিশোর জাহিদ হাসানকে আটক করতে কাজ করছে।’

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...
৯ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
২২ মিনিট আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে