
কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তানিয়া আক্তার বিথি দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর মাস্টারবাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। তিনি দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সমর্থক ছিলেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলার আসামি তিনি। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া আক্তার বিথিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১২ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৩ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৪ মিনিট আগে