Ajker Patrika

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মেঘনায় ওয়ারেন্টভুক্ত আসামি উধাও

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মেঘনায় ওয়ারেন্টভুক্ত আসামি উধাও
প্রতীকী ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ আমানের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যের চেষ্টায় তাঁকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, এ সময় তাঁর হাতে হাতকড়াও পরানো হয়েছিল। তবে পরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।

বুধবার (১১ নভেম্বর) মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে আসামিকে হাতকড়া পরানোর বিষয়টি অস্বীকার করেন তিনি।

ওসি শহীদুল ইসলাম বলেন, এএসআই আজহার ও রাসেদ অন্য একটি কাজে বড়কান্দা এলাকায় গিয়েছিলেন। সেখানে ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ আমানকে ধরতে গেলে তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত