Ajker Patrika

কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১১
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তাঁর বড় ভাই দুবাইপ্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (৪)।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নিজ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল ফাতেমা ও সুফিয়ান। সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটির স্যান্ডেল ভাসতে দেখেন স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এরপর দ্রুত তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত