
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ওমর ফারুক (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের দক্ষিণ মোল্লাবাড়ির সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির ভেতর থেকে দৌড়ে সড়কে উঠতে যায় ওমর ফারুক। এ সময় সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাবিহা তাবাসসুম প্রমা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার হোমনা থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি। আজ শুক্রবার সকাল থেকে আবারও ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে।
৬ মিনিট আগে
যশোরের মনিরামপুরে বস্তায় রামদা, দা ও ছুরি নিয়ে ঘোরাঘুরির সময় তিন যুবককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। দ্রুত বিচার আইনে মামলার পর শুক্রবার আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
৭ মিনিট আগে
বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মসজিদে ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের সংকট ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও দেশের ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের জন্য দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি যশোরে সেচপাম্প সৌরবিদ্যুতে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান।
২৯ মিনিট আগে