
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নিজাম সরকার (৪০)। তিনি চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ সোমবার সকাল ৭টার দিকে মেঘনার চালিভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নিজামের বাড়ি মেঘনা উপজেলার নলচর গ্রামে। তাঁর বাবার নাম মৃত আক্কাস মেম্বার। তিনি বালুর ব্যবসা করতেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাঁরা হলেন আনিস সরকার (১৮), টিটু সরকার (২৮), সুমন (২৫), দেলোয়ার (২৮), ইব্রাহিম (৩০), রমজান (৩৫), শাকিল (২২), খালেদ হাসান (১৯), হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়রাম্যান ও অপর আওয়ামী লীগ নেতা কাইয়ুম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে ১০-১১ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হুমায়ূন গ্রুপের নিজাম সরকার নামের একজন নিহত হন। তিনি হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা গেছে।
খন্দকার আশফাকুজ্জামান আরও বলেন, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত নিজামের স্ত্রী সালমা আক্তার ও ভাই সানাউল্লাহ সরকারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে চালিভাঙ্গায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে প্রতিপক্ষের হাতে টেঁটাবিদ্ধ হন। নিজামসহ আহত সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন।
নিহত নিজামের বন্ধু সিরাজুল ইসলাম জানান, মেঘনা উপজেলা পরিষদের সদস্য কাউয়ুম ও চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। নিহত নিজাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষের লোক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কুমিল্লার মেঘনা থেকে অনেকেই টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে নিজাম নামে একজন মারা গেছেন। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল মুত্তালিব মারা গেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিব
৪ মিনিট আগে
চট্টগ্রামের ষোলোশহর রেলক্রসিং এলাকায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় শিশুকে বাঁচাতে গিয়ে নিহত হন দেলোয়ার হোসেন মিন্টু। গুরুতর আহত ১০ বছরের রাহাত পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে।
১৪ মিনিট আগে
ঘটনার রাতে আমি তিন ছেলেমেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। গভীর রাতে ৪ ব্যক্তি ঘরে ঢুকে আমাকে পালাক্রমে ধর্ষণ করে। আমি আকবর ও সোহাগকে চিনতে পারলেও বাকি দুজনকে চিনতে পারিনি। আমি তাঁদের কঠোর শাস্তির দাবি জানাই।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে বিএনপির মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, চার হাজার কোটি টাকা অবসরকালীন ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী চার বছরের মধ্যে ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
২২ মিনিট আগে