Ajker Patrika

কুমিল্লায় আওয়ামী লীগের ৬৪ নেতা-কর্মীসহ আটক ২৮৮

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আওয়ামী লীগের ৬৪ নেতা-কর্মীসহ আটক ২৮৮
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৬৪ নেতা-কর্মীসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে।

গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। আজ শনিবার দুপুরে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত