
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ অক্টোবর) ভোরে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানা-পুলিশ তাঁকে ঢাকায় গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে। রাতেই তাঁকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয় এবং সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী সুমন দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বড় ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ মোট চারটি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন।
ওসি জানান, তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন—এই খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা-পুলিশ ঢাকায় অভিযান চালায় এবং তাঁকে গ্রেপ্তার করে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনগুলোয় ভিড় কিছুটা কমেছে। আগের দিনের চেয়ে আজ রোববার কিছুটা কম সময় লাইনে দাঁড়িয়েই তেল পাওয়া গেছে বলে জানিয়েছেন বাইকাররা। আজ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
১ সেকেন্ড আগে
ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১৫ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৯ মিনিট আগে