
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাঁকে দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে শোনা যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে আয়োজিত একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্য দলকে ভোট দিলে তাকে ছাড় দেওয়া হবে না এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, এ বক্তব্য ভয় দেখানোর জন্য নয় এবং এটি রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলেও তাঁর কোনো আপত্তি নেই।
ভিডিওতে আরও শোনা যায়, তিনি ভোটারদের উদ্দেশে নিজেকে অপমানিত না করার আহ্বান জানিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান এবং বিএনপিকে সরকার গঠনে সহায়তার আহ্বান জানান।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্যটি দলীয় অবস্থান নয়। এটি তাঁর ব্যক্তিগত বক্তব্য। এর দায়ভার দল নেবে না। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন বলেও জানান।
অভিযোগ প্রসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি মূলত কথার কথা ছিল। উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় গভীর রাতে। আমি সকাল ৯টা থেকে সারা দিন নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছি। অত্যন্ত ক্লান্ত অবস্থায় কথার কথা বলতে গিয়ে এমন বক্তব্য চলে এসেছে। এর বাইরে কোনো উদ্দেশ্য ছিল না। কেউ কেউ বিষয়টি নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করছে।’

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
৩ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৯ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৪৪ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে