Ajker Patrika

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৬
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
৬১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের (এএসসি) দিকনির্দেশনা ও পরিকল্পনায় সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, চণ্ডীদার, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শঙ্কুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংক, বাংলাদেশি রসুন, অলিভ অয়েল, নবরত্ন তেল, ফুচকা, শাড়ি, গরু, চকলেট, ঝান্ডুবাম, মদ ও একটি সিএনজি জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে চোরাচালান ও মাদকসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত