
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ যান চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় চারলেন সড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে আটককে পড়া যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের চালক আসলাম মিয়া বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর আমরা জানতাম না। আমানগন্ডা এলাকায় এসে শুনেছি বাজারে দুই পক্ষের সংঘর্ষ চলছে। আমি প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ে আছি।’
যানজটে আটকে থাকার সময় তিশা পরিবহনের যাত্রী সুমাইয়া সুলতানা বলেন, ‘সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। এতে করে আমাদের চরম কষ্ট হচ্ছে।’
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্যাহ বলেন, পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসায় মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, বিএনপি–জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী ও পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন সেলিমের পক্ষের নেতা–কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িতে পড়ে। এতে মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নড়াইলে বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক (৫৩) ওই গ্রামের মৃত সতীশ চন্দ্র মল্লিকের ছেলে।
২৩ মিনিট আগে
ফুটবলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও উন্মাদনার নানা ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার পটুয়াখালীতে ব্রাজিলের জয় নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করিয়েছেন এক আর্জেন্টিনা সমর্থক। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে...
৩৫ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তাঁর শিশুপুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক...
৪১ মিনিট আগে
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত মহন তালুকদার। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ফাঁসানো হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আত্মসমর্পণ করলাম। তদন্তের মাধ্যমে সত্যিটা বের হবে আশা করছি।’
১ ঘণ্টা আগে