
ধূমপান করায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট আতিকুল্লাহ খোকনকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পরে নগরীর মডার্ন হাইস্কুল কেন্দ্রে থাকা চারটি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন আরফানুল হক রিফাতের প্রধান নির্বাচনী এজেন্ট ও ব্যবসায়ী নেতা খোকন। এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার সঙ্গেও তিনি কথা বলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সীমা বের হওয়ার পরে ৩০ নম্বর কেন্দ্রের সামনে দাঁড়িয়ে খোকনসহ তাঁর সঙ্গে থাকা আরেকজন ধূমপান করতে থাকেন। এ সময় সেখানে থাকা কনস্টেবল তাঁকে উদ্দেশ্যে করে বলতে থাকেন, এখানে সিগারেট কেন খাচ্ছেন। বাইরে গিয়ে খান। এ সময় খোকন ওই কনস্টেবলকে কিছু বলতে চান। কনস্টেবল পরে আরও কিছু কথা বলতে থাকলে খোকনসহ অন্যরা ভোটকেন্দ্র থেকে বের হয়ে যান।
পরে ওই পুলিশ কনস্টেবল আজকের পত্রিকা’কে বলেন, ‘উনি কেন্দ্রের সামনে সিগারেট খাচ্ছিলেন। আমি তাঁকে নিষেধ করলাম। আমাকে বলল, উনি নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট। তখন আমি তাঁকে বললাম, আপনি যেই হোন না কেন, এখানে সিগারেট খাওয়া যাবে না। সিসি ক্যামেরা আছে।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
ওই কনস্টেবল বলেন, ‘ভোটকেন্দ্র ছাড়াও এটা তো স্কুল। এর এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া তো ঠিক না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে