
নীলফামারীর নীলসাগর পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে কুমিল্লার দুই সাংবাদিক নিখোঁজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ এক সাংবাদিকের স্ত্রী। তবে সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাঁদের আটকের কথা জানান নীলফামারীর পুলিশ সুপার।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ সাংবাদিকদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট থানা ও বিভাগকে জানানো হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. শাহজাদা এমরান। তিনি কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। অপরজন তারিকুল ইসলাম তরুণ। তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি।
জিডি সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার শওকত ভিলার বাসিন্দা মো. শাহজাদা এমরান ও তাঁর সহকর্মী নগরীর কালিয়াজুড়ির বাসিন্দা তারিকুল ইসলাম তরুণ ২৬ জুন (বৃহস্পতিবার) নীলফামারী ভ্রমণে যান। কিন্তু ওই রাত থেকেই তাঁদের সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
নিখোঁজ শাহজাদা এমরানের স্ত্রী মোসাম্মৎ জাহেরা আক্তার জানান, তাঁর স্বামী সাংবাদিকতা পেশার পাশাপাশি মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে ভ্রমণে বের হন। কিন্তু এবারের ঘটনায় তাঁর স্বামী ও সহকর্মীর কোনো খোঁজ না পাওয়ায় তিনি আতঙ্কিত। তাঁর স্বামী ও তারিকুল ইসলামের মোবাইল নম্বর বর্তমানে বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, ‘নীলফামারীতে সীমান্ত এলাকায় ঘুরতে যাওয়ায় কোনো এক আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে শুনেছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন আমাদের কোনো তথ্য দিতে পারছে না।’
শাহজাদা এমরানের ছেলে আবির নিহাল বলেন, ‘শুনেছি নীলফামারীতে আমার বাবাকে আটক করেছে বিশেষ বাহিনী। তবে কে, কখন, কোথায় থেকে আটক করেছে কোনো তথ্য পাচ্ছি না। একবার শুনি নীলফামারীতে আছে, আবার শুনি ঢাকায় নিয়ে গেছে। এ নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি।’
এদিকে নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে একটি বিশেষ বাহিনী। তাদের সম্ভবত ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনেছি, এর বেশি কিছু জানতে পারিনি। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৩৬ মিনিট আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৪৩ মিনিট আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
১ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
২ ঘণ্টা আগে