
কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসটি উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি দুমড়েমুচড়ে যায়। এই অবস্থায় বাসটিকে হিঁচড়ে আধা কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি। গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে...
২৩ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
৩৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুটি বাজারে পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। উপজেলার তোরাবগঞ্জ বাজারে শর্টসার্কিট থেকে এবং মতিরহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে...
১ ঘণ্টা আগে
ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আজ রোববার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে