
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় টানা চতুর্থবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসা. তাহমিনা হক পপি। উপজেলা নির্বাচনে তিনি হাঁস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট জাহান আরা বেগম। তিনি কলস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬১৭ ভোট।
গতকাল বুধবার রাত ১১টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন।
জানা গেছে, তাহমিনা হক পপি উপজেলা বিএনপির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য। তবে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
তাহমিনা হক পপি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম রফিকুল হক ভূইয়ার মেয়ে। তাঁর বাবার বাড়ি উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর এলাকায়। তার স্বামী বাড়ি একই গ্রামের মধ্যপাড়া এলাকার। তার স্বামী আবু কাউসার ব্যবসার পাশাপাশি উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা জীবনে তাহমিনা হক পপি উপজেলার দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ১৯৯৯ সালে বিএ পাস করেন। একজন সমাজকর্মী হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন।
তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এরপর চতুর্থ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
তাহমিনা হক পপি জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে জড়িত থেকে নারী উন্নয়নে ও নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নারীদের বিপদে পাশে থেকে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। তাহমিনা হক পপি জেলা ও উপজেলা পর্যায়ে পেয়েছেন জয়িতা নারী হিসেবে সম্মাননা।
তিনি নির্যাতিত নিপীড়িতদের পাশে দাঁড়ান। ছুটে চলেন উপজেলার প্রত্যন্ত গ্রামে। গরিব, অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের বিপদে ও দুর্যোগে এগিয়ে আসান। নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ বিচারিক কাজে ছুটে যান। এ কারণে টানা চারবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনে বিজয়ের তাহমিনা হক পপি বলেন, ‘এ বিজয়ে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। উপজেলার মানুষ আমাকে এত ভালোবাসে যে বারবার নির্বাচিত করছেন। জনগণের এ ঋণ শোধ করার মতো নয়। তবে সর্বাত্মক চেষ্টা করব এ উপজেলাবাসীর যেকোনো বিপদ-আপদ ও সামাজিক উন্নয়নে কাজ করার। সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সবাইকে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলাকে স্মার্ট উপজেলা গড়ে তুলব।’

ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
২ মিনিট আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
৫ মিনিট আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১১ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশের সংস্কার ও বিচার বাস্তবায়ন করব। টেন্ডারবাজিসহ সব দুর্নীতি বন্ধ করব।
১৪ মিনিট আগে