
কুমিল্লায় মানব পাচারে জড়িত থাকার অভিযোগে মো. সাজেদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা শহরের আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ৫২টি পাসপোর্ট, তিনটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার সাজেদুল ইসলাম আদর্শ সদর উপজেলার হালিমানগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মানব পাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র রাখাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। কুমিল্লার কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনাসদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
সেনাবাহিনী জানায়, অভিযানে গ্রেপ্তার আসামি ও জব্দকৃত সামগ্রী পরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, সাজেদুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই অপহরণ ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা দায়েরের পর আজ তাঁকে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও তাঁর সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়।
১২ মিনিট আগে
মামলার বাদী হাবু মিয়া অভিযোগ করেন, মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে উচ্চ আদালত থেকে ২৭ আসামি আগাম জামিন নেন। এরপর ৮ মার্চ কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে এজাহারভুক্ত আসামিদের মধ্যে ১৬ জন পুনরায় জামিন পান।
৩৩ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন কঙ্কাল চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে
ইসমাইল জানান, চার মাস আগে তিনি চরফ্যাশন সদরের একটি দোকানে সিম কার্ড কিনতে যান। সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দোকানদার জানান, তাঁর আঙুলের ছাপের সঙ্গে এনআইডির তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি জানতে তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করেন।
১ ঘণ্টা আগে