
কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামে ছালেহ আহম্মদ ও আবুল খায়ের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে শরিফা বেগম (৬০), সুফিয়া বেগম (৫০), হোসনেয়ারা বেগম (৫৫) ও ওসমান (১৬) গুলিবিদ্ধ হয়। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে জাফর আহম্মদের দোকানের সামনে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়, যা বেলা ৩টা পর্যন্ত দফায় দফায় চলতে থাকে।
ঘটনার সূত্রপাত ১৩ জুলাই একটি গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে। এর পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। হামলা, মামলা ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে শেখ ফরিদ নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলে উত্তেজনা চূড়ায় ওঠে।
আহত আবুল কাশেম বলেন, ‘ছালেহ আহম্মদের ছেলে নূরউদ্দিন, রিয়াদ ও দুলাল আমাদের ওপর গুলি চালিয়েছে।’
অন্যদিকে ছালেহ গোষ্ঠীর রিয়াদ হোসেন বলেন, ‘আবুল খায়েরের লোকজন আমাদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।’
এ ঘটনায় চারটি থানায় ও একটি আদালতে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গাছ সরিয়ে দীপা রানীর মরদেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান চলছিল। পরে শিশুটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
৩ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিনটি নৌকা ও দুই হাজার বর্গমিটার জাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে এক সহকারী শিক্ষককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামী ছাদরুল আলমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাদরুল আলম দাবি করেছেন, তাঁকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক পোশাককর্মী। ভুক্তভোগীর দাবি, গত ২৯ আগস্ট তাঁকে ধর্ষণের পর হুমকি দেওয়া হয়। চলতি মাসের ৯ তারিখ থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো আপসের প্রস্তাব দেয়। তবে তদন্ত কর্মকর্তা বলছেন, ভুক্তভোগী নিজেই আপসের কথা বলেছেন।
২৬ মিনিট আগে